৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ট্রাকচাপায় হেলাল হোসেন (৩৫) নামে উত্তরা ইপিজেডের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল সদর উপজেলার উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের নাইজুল ইসলামের ছেলে এবং উত্তরা ইপিজেডে অবস্থিত মেইগো বাংলাদেশ কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন হেলাল হোসেন। পথে কাছারি বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top