১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

লন্ডন নেওয়ার নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সের স্লট বাতিল, খালেদা জিয়ার চিকিৎসা স্থানান্তর প্রক্রিয়া অনিশ্চয়তায়

নিজস্ব প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি নিয়েও শেষ মুহূর্তে বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আগে জানানো হয়েছিল, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় বিমানটি ঢাকায় পৌঁছাবে এবং রাত ৯টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেবে। কাতার সরকারের সহায়তায় চ্যালেঞ্জার ৬০৪ মডেলের লং-রেঞ্জ মেডিকেল জেটটি ভাড়া করা হলেও শেষ পর্যন্ত সেটি আর ঢাকায় আসছে না। বিএনপি বা অপারেটর কেউই স্লট বাতিলের কারণ এখনো প্রকাশ করেনি।

উল্লেখ্য, খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তার বিদেশে চিকিৎসার প্রস্তুতি কয়েকদিন ধরে চলছিল, তবে বিমান না–আসায় পুরো প্রক্রিয়া নতুন করে অনিশ্চয়তায় পড়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top