১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়া শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত: আহত ১

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের পৌরশহরের বাসষ্ট্যান্ড এলাকার অজ্ঞাত ট্রাকের চাপায় শামসুল ইসলাম (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো. মনির হোসেন (৪০) নামের এক যুবক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগবাড়ি ইউনিয়নেরই বাসিন্দা।

আহত মনির হোসেন একই অফিসের অফিস সহকারী এবং তার বাড়ি শাজাহানপুর উপজেলায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাপ্তরিক কাজ শেষে বা ব্যক্তিগত প্রয়োজনে ওই দুই কর্মচারী মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে রাস্তায় ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে শামসুল ইসলামের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আহত অফিস সহকারী মনির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শামসুল ইসলাম মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top