১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত পুরাতন কাপড়ের বাজারে উপচে পড়া ভীড়

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। চাহিদা বেড়েছে গরম কাপড়ের। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিন্মআয়ের মানুষ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী ১নং রেল গেইটের পাশে পুরাতন গরম কাপড়ের বাজারে গিয়ে দেখাযায়, শীতের কাপড় কিনতে মানুষের উপচে পড়া ভীড়। এখানে ১শত টাকা থেকে শুরু করে ৭-৮শত টাকা পর্যন্ত শীতের পুরাতন কাপড় বিক্রি হচ্ছে। এখানে শিশু, নারী-পুরুষ, বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণীর মানুষের গরম কাপড় বিক্রি হচ্ছে।

পুরাতন কাপড় বিক্রেতা ঠান্টু মিয়া, আব্দুল জলিল মিয়া, কাসেম মন্ডল, হালিম শেখ, জামাল উদ্দিন খন্দকার বলেন, প্রচন্ড শীত শুরু হওয়ায় বিক্রি বেশি হচ্ছে। কয়েকদিন চাহিদা না থাকলেও এখন চাহিদা বেশি। তবে দাম বেশি দিয়ে ক্রয় করার কারণে একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। শীতের কাপড় বেশি দাম থাকায় কিনতে হিমসীম খেতে হচ্ছে। শীত কমলে চাহিদা থাকবে না। যে কাপড় আছে, তাই আগে বিক্রি করার চেষ্টা করছি।

রাজবাড়ী শহর সহ গ্রামাঞ্চলে আগুন জ¦ালিয়ে শীত নিবারণ করার দৃশ্য চোঁখে পড়ে। মোড়ে মোড়ে ও চায়ের দোকানের সামনে রিকসা-ভ্যান চালক, শ্রমজীবিরা একটু শীত নিবারণ করার জন্য আগুন জ¦ালিয়ে তাপ নিচ্ছেন।

রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমান বলেন, রাজবাড়ী জেলায় শীতার্তদের জন্য ৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। জেলা সদর সহ ৫টি উপজেলাতেই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top