মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার এতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা নান্দাইল চৌরাস্তায় ‘পূর্ণিমা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ইংরেজী নববর্ষের প্রথম দিন (১লা জানুয়ারি) বৃহস্পতিবার বেলা দুইটায় নান্দাইল চৌরাস্তা পেট্টোলপাম্পের সামনে মরহুম ডা: নাসির উদ্দিন মার্কেটে ‘নতুন সাজে, নতুন রূপে’ বিশাল পরিসরে এর উদ্বোধন করা হয়।
পূর্ণিমা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের পরিচালক মো. এরশাদ মিয়ার সার্বিক পরিচালনায় ও সাংবাদিক শাহজাহান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নান্দাইল উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদ।
উদ্বোধন পূর্বক নান্দাইল চৌরাস্তা জামে মসজিদের খতিব মুফতি মো. ফজলুর রহমান পবিত্র কোরআন তেলওয়াত শেষে ‘পূর্ণিমা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ এর মঙ্গল কামনাসহ চৌরাস্তা এলাকার সকল ব্যবসায়ী ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন জিয়া, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, আহসান কাদের মাহমুদ, যুবদল নেতা রাকিব রায়হান, আজহারুল ইসলাম হীরা, মানিক মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন।
পূর্ণিমা রেস্টুরেন্টের পরিচালক মো. এরশাদ মিয়া জানান, ভোজনরসিক ও রুচিশীল মানুষের আস্থা অর্জনে এখানে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশন করা হয়। এটি শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য একটি ওয়ান-স্টপ সমাধান। যেখানে বিয়ে, জন্মদিন, কুলখানি, কনফারেন্স এবং যেকোনো ধরনের মিটিং ও পার্টির আয়োজন করার সুব্যবস্থা রয়েছে।