১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নলছিটিতে গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ জোবায়ের হাবিব।

এতে কুশংগল ইউপি প্যানেল চেয়ারম্যান মো: আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার লেলিন বালা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার প্রমুখ। এসময় বক্তরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকলকে অংশগ্রহণ করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top