১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। সকাল ৯টার দিকে পুলিশের রেকার আসার পর ট্রাকের কেবিন থেকে চালককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার সজিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তবে রেকার দেরিতে আসায় উদ্ধার তৎপরতা কিছুটা বিলম্ব হয়। ট্রাকের কেবিন কেটে চালককে উদ্ধার করেছি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লাল মিয়া বলেন, ট্রাকচালক রাজিবের অবস্থা আশঙ্কাজনক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top