১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মিথ্যা অপবাদ দিয়ে শিশুকে মারধরের অভিযোগ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিথ্যা অপবাদ দিয়ে মোঃ আফিফ সেক (৯) নামে এক শিশুকে মারধর করার অভিযোগ উঠেছে। ওই শিশু বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুব্দী গ্রামের আজাদ সেখের ছেলে।

বুধবার (০৭ জানুয়ারি) বিকেল ৫টার সময় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুব্দী গ্রামের মাঠের মধ্যে এ মারধরের ঘটনা ঘটে।

বহরপুর ইউনিয়নের কুব্দী গ্রামের আবুল হোসেনের ছেলে আজাদ সেখ বলেন, একই গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে মোঃ সুমন সেখ (৩২), মো: আলতাব হোসেনের ছেলে ইয়ামিন সেখ (২২) আমার প্রতিবেশী। বুধবার বিকেল ৫ টার সময় আমার ছেলে মোঃ আফিফ সেক (৯) বাড়ী সংলগ্ন কৃষি জমিতে গেলে তাকে মিথ্যা অপবাদ দিয়ে গালিগালাজ করে। আমার ছেলে কান্নাকাটি করলে হাতে থাকা কাচির হাতল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করে। ছেলের বাম চোঁখে আঘাত করলে চোঁখে রক্ত জমাট হয়। তাকে হত্যার উদ্দেশ্যে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। স্থানীয় মোঃ রফিকুল ইসলাম এগিয়ে গেলে ছেলেকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি লাথি মেরে ঘটনাস্থল ত্যাগ করে।  খবর পাইয়া ছেলেকে ভ্যানযোগে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, অভিযোগটি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top