১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

মোবাইল ইন্টারনেট রবি-সোমবারের মধ্যে চালু হবে: পলক

সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনো বন্ধ মোবাইল ইন্টারনেট। ফলে গ্রাহকদের বড় একটি অংশ ইন্টারনেট  সেবাবঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে আগামী রবি ও সোমবারের (২৮, ২৯ জুলাই) মধ্যে সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৪ জুলাই) বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করা নিয়ে এ ব্রিফ করেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা যত দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করেছি। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। আজ রাত থেকে বাসা-বাড়িতেও পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে। আগামী রবি বা সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেটও চালু করার ব্যাপারে আশাবাদী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top