১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

কমিশন কেবল ১৬ জুলাই ৬ জন নিহতের ঘটনা তদন্ত করবে

বিচার বিভাগীয় কমিশন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতার ঘটনায় কেবল ১৬ জুলাই ৬ জন নিহতের ঘটনা অনুসন্ধান করবে। এমনটাই জানিয়েছেন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

বুধবার (২৪ জুলাই) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এসময় বিচারপতি দিলীরুজ্জামান জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতার ঘটনায় নিহত, আহত ও অন্যান্য ঘটনার তদন্তে গঠিত কমিশন তাদের প্রাথমিক কাজ শুরু করেছে। এজন্য আমরা বৈঠকে মিলিত হয়েছি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই এর পরে আরও বহু হতাহতের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার বিষয়ে কোনো অনুসন্ধান করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাইকোর্টের এ বিচারপতি বলেন, আমরা অন্য কোনো ঘটনা তদন্ত করবো না। শুধুমাত্র ১৬ জুলাই ৬ জন নিহত হওয়ার ঘটনা অনুসন্ধান করবো।

তিনি বলেন, কমিশন তার কার্যক্রম শুরু করেছে এবং কমিশনের কার্যাবলি সম্পন্নের জন্য একটি অস্থায়ী অফিস বরাদ্দ দেওয়া হয়েছে। যার ঠিকানা, ঘটনা তদন্তের বিষয়ে তথ্য-উপাত্ত এবং সাক্ষ্য সংগ্রহের পদ্ধতি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top