১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

খোকসায় ককটেল তৈরির সময় দুইজন আটক, বিস্ফোরক উদ্ধার

মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলার সোমসপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অদ্য রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে সোমসপুর রেলস্টেশন পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, খোকসা গ্রোপগ্রাম রঘুনাঘপুরে ওসমান প্রামাণিক ওরফে মঞ্জিল শেখ ছেলে ১। মোঃ হাসান প্রামাণিক ওরফে মোঃ আসাদুল ইসলাম ওরফে ছলেমান দ্বিতৃীয় ব্যাক্তি হলেন রাজিনাথপুর এলাকার মৃত শাজাহান বিশ্বাস এর ছেলে মোঃ রাজিব বিশ্বাস (৪২),
উভয়ের থানা খোকসা, জেলা কুষ্টিয়া।

পুলিশ জানায়, জনৈক ফারুক মন্ডল (৪৮), পিতা- মৃত রাজ্জাক মন্ডল-এর বসতবাড়িতে ককটেল তৈরির সময় অভিযানে গিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি ছোট ককটেল ও ককটেল তৈরির কাজে ব্যবহৃত কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top