১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ইয়াবাকারবারী আটক

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ১৮৩০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিসমিল্লাহ নামক একটি হোটেলের সামনে রাস্তার ওপর মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে দুইজনকে আটক করা হয়।  পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে ১৮৩০ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনার কলমাকান্দার সাউদপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে শুকুর আলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গুইলাকান্দার হোসেন আলীর ছেলে আবু তাহের
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে তাদের এবং জব্দকৃত আলামত মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top