২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুইজন গ্রেফতার

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ ও মধ্যনগর অস্থায়ী সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ০২টি এয়ার গান, ০৫টি প্লাষ্টিকের বক্সের মধ্যে এয়ার গান এর এ্যামুনেশন ৯৬৫ রাউন্ড (সিসা) সহ ০২জন আসামী গ্রেফতার।

এসআই(নিরস্ত্র)/মোঃ ইউছুব আলী সঙ্গীয় ফোর্স এবং মধ্যনগর অস্থায়ী সেনা ক্যাম্পের আভিযানিক দল কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে রবিবার (০১ ফেব্রুয়ারী) আনুমানিক বিকাল ০৩.১৫ ঘটিকার সময় মধ্যনগর থানাধীন ৪নং সদর ইউনিয়নের মধ্যনগর বাজারস্থ ঝুমকা ইলেকট্রনিক্স গোডাউনে উপস্থিত হয়ে আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩২), পিতা- মোঃ নেহার উদ্দিন, সাং- মধ্যনগর বাজার, ৪নং মধ্যনগর সদর ইউনিয়ন,থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ এবং অদ্য দুপুর অনুমান বিকাল ০৪.০০ ঘটিকার সময় প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের ২য় তলার ৩ নম্বর রুমে ২। মোঃ মিজানুর রহমান ফরহাদ পরাগ (৩৬), পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- গ্রাম মধ্যনগর, ৪নং মধ্যনগর সদর ইউনিয়ন,থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জদ্বয়কে পৃথক পৃথক ভাবে (০১+০১)= ০২টি এয়ার গান ও ০৫টি প্লাষ্টিকের বক্সের মধ্যে এয়ার গান এর এ্যামুনেশন ৯৬৫ রাউন্ড (সিসা)সহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে এসআই(নিরস্ত্র)/মোঃ ইউছুব আলী সঙ্গীয় ফোর্স ও ধৃত আসামীসহ অদ্য ০১/০২/২০২৬খ্রিঃ রাত ০৯.৩০ঘটিকায় মধ্যনগর থানায় এসে হাজির হয়ে এজাহার দায়ের করে মধ্যনগর থানার ,এফআইআর নং-২, তারিখ- ০১ ফেব্রুয়ারি, ২০২৬; জি আর নং-৮, তারিখ- ০১ ফেব্রুয়ারি, ২০২৬; সময়- ২১:৩০ ধারা- 25B(1)(b) The Special Powers Act, 1974 তৎসহ বন্য প্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর ৪৯ রুজু করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জানায় পরবর্তীতে আগামীকাল যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top