মোঃ নাঈম মল্লিক, নলছিটি( ঝালকাঠি) প্রতিনিধি: কেট কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার( ২ ফেব্রুয়ারী) সকাল দশটায় উপজেলার গার্লস স্কুল সড়কের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) রিজভী আহমেদ সবুজ।
চ্যানেল এস নলছিটি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খান আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ওসি তদন্ত আশ্রাব আলী।
দৈনিক ইত্তেফাকের নলছিটি উপজেলা সংবাদদাতা শরিফুল ইসলাম( পলাশ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনু,নির্বাহী সদস্য খলিলুর রহমান মৃধা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের নলছিটি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান,দিপ্ত টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি খালিদ হাসান তালুকদার, বেসরকারি টেলিভিশন মাইটিভির নলছিটি উপজেলা প্রতিনিধি রাশেদ খান মিঠু, এশিয়ান টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি ইব্রাহিম খান শাকিল, সাংবাদিক আলামিন ফকির,মোঃ নাঈম মল্লিক প্রমুখ।