৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রতন মিয়া এবং ডাকাত সর্দার হিসেবে পরিচিত আশরাফ খাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর একজনকে বগুড়া সদর থানায় এবং অন্যজনকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর এলাকা থেকে ডাকাত সর্দার আশরাফ খা (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিবপুর গ্রামের মৃত আনার খার ছেলে।

অপরদিকে, বগুড়া শহরের মালতিনগর এলাকায় চালানো অভিযানে গ্রেপ্তার করা হয় রতন মিয়া (৩৩)কে। তিনি মালতিনগর মহল্লার আব্দুল হান্নানের ছেলে। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, রতন মিয়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। সম্প্রতি ঠনঠনিয়া কোচ টার্মিনালের টিআর ট্রাভেল কাউন্টারে চাঁদা দাবি ও হামলার ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা হয়।

ওই মামলায় রতন মিয়া এজাহারনামীয় ২ নম্বর আসামি।ডাকাত সর্দার আশরাফ খা সম্পর্কে র‍্যাব জানায়, গত ২০ জানুয়ারি রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গনেশপুর এলাকায় একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

তদন্তের একপর্যায়ে ওই ঘটনার সঙ্গে আশরাফ খার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তিনি পালিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর এলাকায় আত্মগোপন করেন। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top