মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী ২ আসন (রাজবাড়ী সদর – গোয়ালন্দ) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা জামায়াতি ইসলামীর আমির এ্যাডঃ নুরুল ইসলাম রাজবাড়ির ওলামায়ে কেরাম ও আইম্মানে মসজিদ গণের সাথে এক মতবিনিময় সভায় (দাঁড়িপাল্লা)’র পক্ষে ভোট চাইতে গিয়ে বলেন, বেশ সুন্দরভাবে পরিচালিত হতে হলে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর উপজেলা প্রাঙ্গণে মডেল মসজিদ অডিটোরিয়ামে উপস্থিত ওলামায়ে কেরাম ও আইম্মানে মসজিদ গণের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সৈয়দ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী ১ (রাজবাড়ী সদর – গোয়ালন্দ) আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ও রাজবাড়ী জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌর জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন, ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা সিয়াম হুসাইন, মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহের, হযরত আওয়াবুল্লাহ্ ইব্রাহিম, ইসলামী আন্দোলনের সভাপতি রাজবাড়ী মাওলানা আক্তারুজ্জামান প্রমূখ।
নির্বাচনী সংগীত পরিবেশন করেন পদ্মা সাহিত্য পরিষদের শিল্পী মোঃ কাজী মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ অবহেলিত ও বঞ্চিত। ক্ষমতার রাজনীতি নয়, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। আমি নির্বাচিত হলে সংসদকে ব্যক্তিস্বার্থের নয়, জনস্বার্থের কেন্দ্রে পরিণত করবো। দেশে ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতা না থাকায় সাধারণ মানুষ আজ দিশেহারা। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, নৈতিক রাজনীতি ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করবে।”
সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যদি জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, তাহলে ইসলামী আন্দোলনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জনগণই আমাদের শক্তি, জনগণের রায়ই চূড়ান্ত। আমি নির্বাচিত হলে রাজবাড়ী সদর ও গোয়ালন্দবাসীর ন্যায্য অধিকার আদায়ে কাজ করবো।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিলে অন্যায় টিকে থাকতে পারে না। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া মহল্লার প্রতিটি মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।