৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এর শুভেচ্ছা বার্তা

শুভেচ্ছা বার্তা,
প্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই, বোন ও বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আমি মোঃ ইমাম হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে বাউবি ছাত্র এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা) এবং উক্ত সংগঠনের বিভাগীয় কমিটি-সহ সকল পর্যায়ের কমিটির সদস্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন একটি অরাজনৈতিক, শিক্ষার্থী-কেন্দ্রিক ও কল্যাণমুখী সংগঠন। এই সংগঠনের পথচলার পেছনে যাঁদের অবদান স্মরণীয়, তাঁদের মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা) এবং সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল পর্যায়ের সদস্য এবং ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি জনাব মোঃ ওয়াজ কুরুনি সাহেব, সাধারণ সম্পাদক সায়মন মিয়া’সহ আরো অগণিত আছেন উনাদের দূরদর্শী চিন্তা, দায়িত্বশীল নেতৃত্ব ও নিষ্ঠা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের আন্তরিক প্রচেষ্টায় সংগঠনটি আজ শিক্ষার্থীদের একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বিশেষ করে ,প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা) এর দক্ষ নেতৃত্ব ও তার অক্লান্ত পরিশ্রম এর ফলে আজ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন একটি ঐক্যবদ্ধ ও সম্ভাবনাময় ছাত্র সংগঠন আজ সবার কাছে সুপরিচিত। এবং বাউবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম স্যার বাউবিতে যোগদান করার পর থেকে বিভিন্ন একাডেমিক সমস্যা সমাধান করা ও যুগোপযোগী প্রোগ্রাম নিয়ে কাজ করা ও ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি দাওয়া খেলা ধুলো সহ যাবতীয় বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, বর্তমান উপাচার্য স্যার ছাত্র বান্ধব অনেক ভালো মনের মানুষ। “আমি উপাচার্য স্যার ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি’সহ উনাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করি।”
আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর ন্যায্য অধিকার সংরক্ষণ, শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন এবং শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে একটি গঠনমূলক সেতুবন্ধন তৈরি করা।
সংগঠনের উদ্দেশ্য হিসেবে আমরা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, একাডেমিক ও প্রশাসনিক সমস্যার যৌক্তিক সমাধানে ভূমিকা রাখা, শিক্ষা কার্যক্রমকে আরও সময়োপযোগী ও শিক্ষার্থী-বান্ধব করতে সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলাকে গুরুত্ব দিই।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন বিশ্বাস করে—অরাজনৈতিক চেতনা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সম্ভব।
পরিশেষে, আমি আশা করি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করবেন এবং একটি সুন্দর, ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করবেন।
সবার সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

শুভেচ্ছান্তে,

মোঃ ইমাম হোসেন
দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা),
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ,ঢাকা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top