১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

কোটা আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া সহিংসতা প্রতিরোধ নিয়ে নিখিল-কচির হট্টগোল

ক্ষমতাসীন আওয়ামী লীগের সব ইউনিট কোটা আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া সহিংসতা প্রতিরোধে পুরোপুরি ঐক্যবদ্ধ ও তৎপর ছিল না, যা নিয়ে দলের অন্য নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিষয়টি নিয়ে দলের দুই গুরুত্বপূর্ণ নেতার মধ্যে হাতাহাতিরও খবর পাওয়া গেছে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বাদানুবাদে জড়িয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমন্বয় সভার পরে এ ঘটনা ঘটে। এ সময় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি সমন্বয় সভা করেন দলটির নেতারা। সেই সভার পর কয়েকজন নেতাকে নিয়ে ওই কার্যালয়ে নিজ কক্ষে বসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে সময় কোটা সংস্কার আন্দোলনের সংঘাত, সহিংসতা প্রতিরোধে দলের ব্যর্থতা নিয়ে তর্কে জড়ান যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

তাদের তর্ক একপর্যায়ে ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা ওই দুই নেতাকে নিবৃত্ত করেন বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।

এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ১০৮টি ইউনিট কমিটির মধ্যে ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব কমিটি ভেঙে দেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top