১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ধানের শীষের সমর্থনে পটুয়াখালী উঠান বৈঠক

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার সদর থানার ৮ নং মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইয়াকুব আলী হাওলাদার বাড়িতে ধানের শীষের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

৯ ফেব্রুয়ারী সন্ব্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত)মো: জসীমউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউট্যাব পবিপ্রবি ইউনিট সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মামুন অর রশীদ, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, এগ্রোফরেস্ট্রি বিভাগের প্রফেসর মো: মাসুদুর রহমান, অধ্যাপিকা শাহানা মুস্তাফিজ, সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি ড. হাচিব মোহাম্মদ তুষার,বিএনপি নেতা মো: দুলাল মাতব্বর,লতিফসিদ্দিকী,ফারুক হোসেন।

সভা সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্যসচিব তারেকুল ইসলাম ইভান সিকদার। প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন,” যতবারই বিএনপি ক্ষমতায় এসেছে ততবারই দেশের মানুষ কিছু না কিছু পেয়েছে। ধানের শীষ বিজয়ী হলে দেশের মানুষের মুখে হাসি ফুটে উঠে।

তিনি আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত মাদারবুনিয়া ইউনিয়নসহ পটুয়াখালীর সার্বিক উন্নয়নের দায়িত্ব প্রদানের আহ্বান জানান।এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মো:শহিদুল ইসলাম,সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম, স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মো: মেহেদী হাসান সিকদার, প্রধান খামার তও্বাবধায়ক(ভারপ্রাপ্ত) আরিফুর রহমান,ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, মো: শাহজালাল,পটুয়াখালী জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এড. আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান, পবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার লোকমান হোসেন মিঠু, মাহমুদ আল জামান,মেহেদী হাসান প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top