২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ শহর ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে তিনি ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর উপস্থিতদের উদ্দেশে জয়সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন তিনি।

জানা গেছে, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য পুরুষ ও নারী ভোটারদের সুবিধার্থে কেন্দ্রটিতে মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

তাঁতিপাড়ার বাসিন্দা হওয়ায় মির্জা ফখরুলের বাসভবন থেকে ভোটকেন্দ্রের দূরত্ব খুবই কম। তিনি হেঁটেই মাত্র কয়েক মিনিটে কেন্দ্রে পৌঁছে ভোট দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top