১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে বিএনপি সমর্থকদের হামলায় মজলিস নেতা আহত

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে বিএনপি সমর্থকদের হামলায় খেলাফত মজলিস পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদকসহ ২ গুরুতর আহত হয়েছেন। বুধবার ১১ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চিতামইন গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন খেলাফত মজলিস পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নূর আহমদ (সাদ্দাম) এবং ওয়ার্ড শাখার অন্য দায়িত্বশীল কালিমুল্লাহ মাহফুয। তারা দুজনে চিতামইন এলাকার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার রাত ১০ টার দিকে সাদ্দাম ও মাহফুজ স্থানীয় কোওরবাজার থেকে বাড়ি ফিরছিলেন। তারা গ্রামের মধ্যখানে পৌঁছামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা বিএনপি সমর্থক তাজিদ আলী, জাহেদ, ফখরুলসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা মাটিতে লোটে পড়েন এবং চিৎকার চেচামেচি শুরু করেন। এসময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top