১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর ২টি আসনেই বিএনপি’র জয়

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর ২টি সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে অধিকাংশ আসনেই বিএনপি প্রার্থীদের জয়লাভের চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার ২টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয় নিশ্চিত করেছেন। আর দু’টি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী।

বেসরকারি ফলাফলে দেখা যায়, রাজবাড়ী -১ (রাজবাড়ী সদর – গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত জেলা বলে বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী -২ (পাংশা-কালুখালী – বালিয়াকান্দি) আসনে রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী -১ (রাজবাড়ী – গোয়ালন্দ) আসন থেকে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫৪ হাজার ৫৪১, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ্যাডভোকেট নুরুল ইসলাম প্রাপ্ত ভোট ১ লাখ ১ হাজার ৯২, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে খোন্দকার হাবিবুর রহমান প্রাপ্ত ভোট ২ হাজার ৫ শত ৮৬ ও জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীক নিয়ে অংশগ্রহণ করে মোহাম্মদ আলী বিশ্বাস পেয়েছেন ৮ হাজার ৮৭ ভোট।

রাজবাড়ী -২ (পাংশা – কালুখালী- বালিয়াকান্দি) আসন থেকে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ হারুন অর রশিদ হারুন তার প্রাপ্ত ভোট ২ লাখ ৩৭ হাজার ২৫৪, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীক নিয়ে জামিল হিজাযী প্রাপ্ত ভোট ৬৭ হাজার ২৯৯, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ শফিউল আজম খান প্রাপ্ত ভোট ২ হাজার ৫২, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা রাজ ফুটবল প্রতীক নিয়ে অংশগ্রহণ করে পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মোঃ আব্দুল মালেক মন্ডল ছড়ি প্রতীক নিয়ে ২৬৬ ভোট, খেলাফত মজলিশ মনোনীত কাজী মিনহাজুল আলম দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩২১ ভোট, গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত জাহিদ শেখ ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৩৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাঃ আব্দুল মালেক হাতপাখা প্রতীকের প্রাপ্ত ভোট ৮ হাজার ৫০৩ ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু কলস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৩৩৮ ভোট।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এসব ফলাফল বেসরকারি হিসেবে প্রাপ্ত এবং আনুষ্ঠানিক ঘোষণা নির্বাচন কমিশনের মাধ্যমে প্রকাশিত হবে।

কিছুদিন আগে স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পত্রিকাটিতে কর্মরত সাংবাদিকগণ বিশেষ বিশ্লেষণের মাধ্যমে আসনভিত্তিক জরিপ প্রকাশ করেছিল। যেখানে দু’টি আসনে সম্ভাব্য বিজয়ীদের যে চিত্র তুলে ধরা হয়েছিল, সদ্য পাওয়া বেসরকারি ফলাফলের সঙ্গে তার প্রায় শতভাগ মিল পাওয়া গেছে। জরিপে যে আসনে যে প্রার্থীদের এগিয়ে রাখা হয়েছিল, বাস্তব ফলাফলেও ঠিক সেইভাবেই ভোটের রায় প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। ফলে নির্বাচনের পূর্বাভাস প্রদানে জরিপটির নির্ভুলতা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে ব্যাপক আগ্রহ ও প্রশংসা লক্ষ্য করা যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top