১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

তাড়াশে বিএনপির বিজয় উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের নাড়া-তেঘড়ি গ্রামে বিএনপির বিজয় উপলক্ষে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জনাব তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার নাড়া তেঘড়ি জামে মসজিদে আয়োজিত এ বিশেষ দোয়া মাহফিলের উদ্যোগ নেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু ওয়াহাব।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top