১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশাল-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণে ইউরোপীয় ইউনিয়নের সন্তুষ্টি বিপুল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু

এম,এম,রহমান, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ভোটগ্রহণ চলে। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু।

নির্বাচনকে ঘিরে পুরো আসনে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন -এর প্রতিনিধি মিস্টার এলেনকা শেরনি ও মিস্টার মার্টিন স্কারবেজ। তাদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ‘বাংলার জাগরণ’-এর নির্বাচন পর্যবেক্ষক সামসুল আলম জুলফিকার।

পর্যবেক্ষক দলটি সকাল থেকে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তারা জানান, বরিশাল-২ আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তারা প্রার্থী, ভোটার ও প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন।
সামসুল আলম জুলফিকার বলেন, “ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে প্রতীয়মান হয়েছে—প্রশাসন আন্তরিক হলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব। ২০২৬ সালের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারই প্রমাণ। জাতি এমন একটি নির্বাচনই প্রত্যাশা করেছিল।”
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ পেয়েছেন ১,৪১,২৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭০,৭১৯ ভোট। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি এ আসনে নতুন প্রত্যাশার বার্তা দিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top