১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পৌর মহাশ্মশানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার অসীত বরন সাহা, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভা; সমাজসেবক পিনাকি দাস, উপদেষ্টা, হিন্দু পরিষদ, ঝালকাঠি জেলা; এবং সঞ্জিব কুমার রায় ভুট্টো, সাধারণ সম্পাদক, হিন্দু পরিষদ, ঝালকাঠি।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র যুবরাজ দাস, সহ-সভাপতি সঞ্জয় মালী, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সহ-কোষাধ্যক্ষ রনি চন্দ্র, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, সহ-প্রচার সম্পাদক সীমান্ত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক টুটুল চন্দসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যয় তরুণ সংঘ ঝালকাঠিতে সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছি। ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য রয়েছে।”

প্রত্যয় তরুণ সংঘের এ উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top