১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী – ২ আসনে বিপুল ভোটে জয়লাভ করেন বিএনপি’র হারুন অর রশিদ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী – ২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ হারন অর রশিদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১৯৯টি ভোটকেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত মোঃ হারুন অর রশিদ মোট ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা কলি প্রতীকের প্রার্থী জামিল হিজাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এতে হারুন অর রশিদ ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

উপজেলা ভিত্তিক ফলাফলেও ধানের শীষের প্রার্থীর ব্যাপক সমর্থনের চিত্র উঠে এসেছে।

বালিয়াকান্দি উপজেলার ৭০টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৮০ হাজার ৪৫৯ ভোট। সেখানে তার প্রতিদ্বন্দ্বী শাপলা কলি পেয়েছেন ২৭ হাজার ১৭৮ ভোট। এ উপজেলায় হারুন ৫৩ হাজার ২৮১ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন।

অন্যদিকে কালুখালী উপজেলার ৫১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৬ হাজার ৮৪৩ ভোট। সেখানে শাপলা কলি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৭ হাজার ৯৭৭ ভোট। এখানেও বড় ব্যবধানে এগিয়ে থেকে সামগ্রিকভাবে আসনটিতে বিজয় নিশ্চিত করেন তিনি।

অপরদিকে পাংশা উপজেলার ৭৭টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ হারন অর রশিদ হারুন ৯৭ হাজার ৫৪৬ ভোট পেযেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন ২০ হাজার ৮৫৫ ভোট এবং এনসিপি’র প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ১৩৮ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ৬৯১ ভোটের বড় ব্যবধানে এগিয়ে থেকে সামগ্রিকভাবে আসনটিতে বিজয় নিশ্চিত করেন তিনি।

নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করতে দেখা গেছে সাধারণ কর্মীদের। তবে সবদিক মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

প্রাথমিক ফলাফলের ভিত্তিতে রাজবাড়ী -২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে মোঃ হারুন অর রশিদের এ জয়কে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বিপুল ভোটের ব্যবধান তার বিজয়কে নিশ্চিত করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top