১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সংযম, সম্প্রীতি ও দায়িত্বশীলতার বার্তা দিলেন নবনির্বাচিত এমপি ওয়াদুদ ভূইয়া

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি সংসদীয় আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বিজয়ের পর নেতাকর্মীদের প্রতি সংযম, ভদ্রতা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিজয়োত্তর এক আন্তরিক বার্তায় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
এই বিজয় আমার ব্যক্তিগত নয়; এটি খাগড়াছড়িবাসীর বিজয়, এটি আমার নেতাকর্মীদের ত্যাগ ও শ্রমের স্বীকৃতি।”
বিজয়ের আনন্দে কোনো ধরনের বিশৃঙ্খলা, ঝগড়া-বিবাদ বা সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিও সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রদর্শনের অনুরোধ করেন।
তিনি বলেন,
রাজনীতি মানেই প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু তা কখনো শত্রুতা নয়। মানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই দলমত নির্বিশেষে সবার সঙ্গে নম্র ও সহনশীল আচরণ করতে হবে।”
এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজয় মিছিল না করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। এই সিদ্ধান্তকে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
খাগড়াছড়িবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, তাদের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করা হবে সর্বোচ্চ দায়িত্ব। তিনি উন্নয়ন, শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনকল্যাণভিত্তিক রাজনীতি এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে তিনি বলেন,
আমরা সবাই মিলে খাগড়াছড়িকে উন্নয়ন, সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করবো—ইনশাআল্লাহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top