নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে রাজধানীর বাড্ডায় নাহিদ ইসলামের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ হয়।