১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

নবীন-প্রবীণের সমন্বয়ে বিএনপির নতুন মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত মেজর হাফিজের

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নতুন মন্ত্রিসভা নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী প্রার্থী হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেওয়া এবং দুর্নীতিমুক্ত ভাবমূর্তিসম্পন্ন নেতারাই নতুন মন্ত্রিসভায় স্থান পাবেন। জনগণের আস্থাভাজন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, নবীন-প্রবীণের ভারসাম্য রেখেই মন্ত্রিসভা গঠন করা হবে।

তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নির্বাচন হিসেবে বিবেচিত হবে। দেশকে অস্থিতিশীল বা বিপথে নেওয়ার যেকোনো প্রচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের সংকটময় সময়ে তাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আগামী সংসদে বিরোধী দল হিসেবে এগারো দলীয় জোট শক্ত ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন হাফিজ উদ্দিন আহমদ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top