২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বিএনসিসি জবি কন্টিনজেন্টের ক্যাডেটদের দায়িত্ব হস্তান্তর, পদোন্নতি ও বিদায় অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)–এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কন্টিনজেন্টের ক্যাডেটদের দায়িত্ব হস্তান্তর, পদোন্নতি ও বিদায় অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। এবারে উপাচার্য ও ট্রেজারার বিএনসিসি’র পদোন্নতিপ্রাপ্ত ২ জন ক্যাডেট সার্জেন্ট, ৬ জন ক্যাডেট কর্পোরাল এবং ৮ জন ল্যান্স কর্পোরালকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। প্রতিবছর ক্যাডেটদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা জীবনের যেকোনো ক্ষেত্রে সফলতার জন্য অত্যাবশ্যক। শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ে তুলতে বিএনসিসি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে বিএনসিসি ক্যাডেটরা সুচারুভাবে দায়িত্ব পালন করে আসছে, যা প্রশংসনীয়। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ক্যাডেটদের দক্ষতার পরিচয় পাওয়া যায়। বিদায়ী ক্যাডেটদের প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ জীবনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং নবীন ক্যাডেটদের আন্তরিক স্বাগত জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিদায়ী ক্যাডেটরা আনন্দের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে নানা চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে। তাদের অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। তিনি নবীন ক্যাডেটদের আরও সফল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

জবি বিএনসিসি কন্টিনজেন্টের প্লাটুন কমান্ডার ও অফিসার ইনচার্জ (পিইউও) অধ্যাপক ড. মোঃ আবু হানিফ সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল সাম্পান ইমতিয়াজ এবং ক্যাডেট সার্জেন্ট মোঃ মাহফুজ।
এসময় পিইউও ড. আতিয়ার রহমান, পিইউও সাজিয়া আফরিনসহ বিদায়ী ও নবীন বিএনসিসি ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top