মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা প্রতিনিধি:
জাটকা সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় বিশেষ মনিটরিং ও অভিযান পরিচালনা করেছেন খোকসা উপজেলা মৎস্য বিভাগ। আজ বেলা আনুমানিক ১১ টার দিকে খোকসা উপজেলা মৎস্য অফিসার মোঃ আহসান হাবিব তার সঙ্গীয় কর্মকর্তাদের নিয়ে খোকসা পৌর মাছ বাজার-এ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বাজারে বিক্রয়ের জন্য প্রদর্শিত বিক্রেতা বিহীন নিষিদ্ধ জাটকা ইলিশ শনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে প্রদর্শিত ৩ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
মৎস্য অফিসার মোঃ আহসান হাবিব জানান, জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ইলিশ দেশের গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ হওয়ায় এর টেকসই সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জাটকা নিধন বন্ধে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত তদারকির মাধ্যমে জাটকা সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।
অভিযান শেষে জব্দকৃত ৩ কেজি জাটকা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় দান করা হয়।