২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়া নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন নামে কিশোর খুন

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে তারাবীর নামাজ পড়তে গিয়ে মিলন হোসেন (১৭)নামে এক কিশোর দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল নিজ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিলন বুড়ইল গ্রামের দিলবরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মিলনের ওপর হামলা চালানো হয়।

তারাবীর নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারলো অস্ত্র দিয়ে ছুুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পড়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, হত্যাকান্ডের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মসজিদে নামাজ পড়তে গিয়ে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এলাবাসীরা বলেন,আমাদের এলাকায় এইধরনের ঘটনা কোনদিন ঘটেনি। এই ঘটনার সাথে যারাই জরিত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top