২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

দুঃস্থ, অসহায়, পথচারী ও রিকশা চালকদের জন্য রাজবাড়ীতে ২ টাকায় প্যাকেট ভর্তি “ইফতার”

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ীতে চলছে ২ টাকায় ইফতার আয়োজন। কলা, খেঁজুর, পেঁয়ারা, আপেল, আঙ্গুরসহ বিভিন্ন ধরণের ফলের একটি প্যাকেট সাথে শরবত একদিন পর এক দিন থাকছে বিরিয়ানীর ব্যবস্থা সবই মিলছে মাত্র দুই টাকায়। রমজানের পুরো মাস জুড়ে এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে একদল স্বপ্নবাজ তরুন। তাদের এ মহতি কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

জানাগেছে, নিজ এলাকার দুঃস্থ, অসহায়, পথচারী ও রিকশা চালকদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে মাত্র ২ টাকায় ইফতার বিক্রি করছে রাজবাড়ীর একদল স্বপ্নবাজ তরুন। যারা সকলেই ছাত্র। নিজেদের অর্থে কলা, খেঁজুর, পেঁয়ারা, আপেল, আঙ্গুর, কমলা, তরমুজ আনারসসহ নয় ধরনের ফলের প্যাকেট ও বোতল ভর্তি শরবত নিয়ে শহরের জেলা স্কুলের সামনে দোকান সাজিয়ে বসেছেন তারা। মুহুর্তেই নিম্ন আয়ের মানুষেরা কিনে নিয়ে যাচ্ছে ইফতার।
শিক্ষার্থী ও আয়োজকরা জানান, রমজান মাসে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হয়-চরম বেকায়দায় পরে নিম্ন আয়ের মানুষ। তাদের কথা চিন্তা করেই এ আয়োজন।

এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। বলছেন শিক্ষার্থীরা যে কাজ করে দেখিয়েছে এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ কাজের মধ্য দিয়ে ধনি-গরিব ভেদাভেদ দুর হবে। বাড়বে ভ্রাতৃত্ববোধ। এমন ভালো কাজে এগিয়ে আশা উচিৎ বৃত্তবানদের।

২টাকার ইফতারের উদ্যোক্তা মনিরুল হক ও মাহিন শিকদার বলেন, রমজানে সব কিছুর দাম বাড়ে, কষ্ট বাড়ে নিম্ন আয়ের মানুষের। নিম্ন আয়ের মানুষ যাতে ভালো মানের খাবার দিয়ে ইফতার করতে পারে সেজন্য এই আয়োজন। এ আয়োজন চলবে রমজানের সারা মাস। আর ফ্রিতে অনেকেই নিতে চান না, এ কারণে নামমাত্র ২ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সবাই সাচ্ছন্দবোধ করেন।

এরআগে গত বছর রাজবাড়ীর দুঃস্থ ও অসহায় মানুষের কথা চিন্তা করে ৫ টাকার ইফতার ও ২ টাকার হোটেল চালু করে সুনাম কুড়িয়েছে এ তরুনেরা। তরুনদের এমন মহতী উদ্যোগ ছড়িয়ে যাক সারাদেশে-দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাড়াক সমাজের বৃত্তবানরা এমনটাই আশা স্থানীয়দের।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top