২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সবুজ সংঘ-এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

মুরাদনগর, কুমিল্লা — সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ সংঘের উদ্যোগে মহান শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানানো হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, শহীদদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ সংঘের সভাপতি এ কে এম নেয়ামুল হক, সহ-সভাপতি এস এম হাসনাত জামান, সহ-সাধারণ সম্পাদক শাজাহান বারি সুমন , অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম রাহাত, ক্রীড়া সম্পাদক ফয়সাল মিয়া,এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাদেকুল ইসলাম ও মোহাম্মদ সালাউদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ সময়গুলোতে মানবিক ও সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top