২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

প্রথম প্রহরে শহিদ মিনারে দীঘিনালা উপজেলা বিএনপির শ্রদ্ধা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণ করেছে দীঘিনালা উপজেলা বিএনপি।

দিবসের প্রথম প্রহরে উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, “ভাষা শহিদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের এই ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম মঞ্জু, ১ নং মেরুং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top