২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে (২১ শে ফেব্রুয়ারী) শনিবার রাত ১২টা ১ মিনিটে গুরুদাসপুর কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন, ৬১ নাটোর ৪ আসনে নব নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।

এছারাও ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন, বীর মুক্তিযোদ্ধারা ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার সহ সকল প্রশাসনিক কর্মকর্তা পুষ্পস্তবক অর্পন করেন।

এসময় পৌর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি, মোহাম্মাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top