খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযথ শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টা ০১ মিনিটে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি সূচনা হয়। এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি রায়হান আলী, সহ সাংবাদ কর্মি বৃন্দ উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।
সারাদেশের ন্যায় ভাঙ্গুড়াতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উদযাপন স্থানীয় জনগণের ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা এবং জাতীয় ঐক্যের প্রতিফলন
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- আপডেট:
- অনলাইন ডেস্ক
সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted
Inline Feedbacks
View all comments