২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে মনোহরদী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একে একে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা ও নীরবতায় ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেন।

দিবসটি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো দিনজুড়ে মনোহরদীতে ছিল শ্রদ্ধা ও স্মরণে ভরা পরিবেশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top