এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে প্রথম প্রহরে উজিরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু-এর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উজিরপুর উপজেলা বিএনপি-এর সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ নেতৃবৃন্দ, উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, উজিরপুর পৌরসভা প্রশাসক মহেশ্বর মন্ডলের নেতৃত্বে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক নাজমুল হক উন্নয়নের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন, উজিরপুর আলহাজ্ব বি,এন,খান, ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কাজী ইমদাদুল হক,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মাসুম ও ও প্রমুখ
সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।