২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

উজিরপুর পৌরসভায় ছয়টি মসজিদসহ ইফতার মাহফিলের আয়োজন করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
উজিরপুর পৌরসভা এলাকায় ছয়টি মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর কেন্দ্রীয় সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উজিরপুর উপজেলা সদরের পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এ ইফতার মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অ্যাডভোকেট সুমন স্বশরীরে উপস্থিত থেকে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং সবার খোঁজখবর নেন।

এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই এই পৌরসভা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকমুক্ত হোক। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top