সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা এলাকায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ধুলাতইর গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩২) এবং উপর পোওতা গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আল আমিন (২৪)।
ডিএনসি, বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১২ মাস এবং অপরজনকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া উভয়কে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই উদ্ধারকৃত আলামত ধ্বংস করেন।