২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

জবি আইটি সোসাইটির ইফতার মাহফিল ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল ও অ্যাওয়ার্ড নাইট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরাণ ঢাকায় ইউনিক রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি আইটি সোসাইটির সম্মানিত সিনিয়র অ্যালামনাই এবং আইটি খাতের প্রতিনিধি হিসেবে Bangladesh ICT & Innovation Network- এর রাজিব এম. মুন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি আইটি সোসাইটির সাবেক মডারেটর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য এবং বর্তমান মডারেটর অধ্যাপক ড. মো. আবু লায়েক। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের প্রায় ৬০ জন সদস্য, জুনিয়র কো-অর্ডিনেটর ও এক্সিকিউটিভ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি আইটি সোসাইটির সাধারণ সম্পাদক বায়েজিদ সরকার এবং সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইমাম হাসান।

অনুষ্ঠানে সোসাইটির সভাপতি ইমাম হাসান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উদ্যোগে “JnUITS Iftar Mahfil & Award Giving Night” আয়োজন করা হয়েছে। যেখানে সদস্যদের অবদানকে স্বীকৃতি প্রদান এবং সিনিয়র অ্যালামনাই ও ইন্ডাস্ট্রি প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি করা হয়। আমরা বিশ্বাস করি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্ব, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও জবি আইটি সোসাইটি উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে কাজ করে যাবে।”

সাধারণ সম্পাদক বায়েজিদ সরকার বলেন, “আজকের ইফতার মাহফিল ও এওয়ার্ড গিভিং সন্ধ্যায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। জবি আইটি সোসাইটি সবসময় শিক্ষার্থীদের আইটি লিটারেসি নিয়ে কাজ করতে ইচ্ছুক। আজকের ইফতার মাহফিলে যারা এক্টিভলি সোসাইটিতে কন্ট্রিবিউট করে আসছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আশা করি সবাই একদিন এই সোসাইটির হাল ধরবে। এবং এখান থেকেই দেশ ও দেশের বাইরে আইটি ও কর্পোরেট সেক্টরের হাল ধরবে। জবি আইটি সোসাইটিকে আরো গতিশীল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইটি সেক্টরে আগ্রহীদের সহযোগিতা কামনা করছি।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) আবদুল আলিম আরিফ। তিনি ডিজিটাল যুগে আইটির গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং ইফতারের আগে দোয়া পরিচালনায় যোগ দেন।

আয়োজকরা আরো জানিয়েছেন, ইফতার মাহফিল ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শিগগিরই আয়োজন করা হবে। পাশাপাশি আগামীকাল শান্ত চত্বরে বেসিক কম্পিউটার কোর্স (বিসিসি) বুথে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top