ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব বিজনেস স্টাডিজ-এর ত্রয়োদশ ভলিয়মের (২য় সংখ্যা) মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। জার্নালটির এবারের ভলিয়মের দ্বিতীয় সংখ্যায় মোট ষোলটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
এ সময় জার্নালটির প্রধান সম্পাদক ও বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং বর্তমান ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর ও সম্পাদনা কমিটির সহযোগী সম্পাদক ও সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।