২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাটিডালি বিমান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকা থেকে ঢাকাগামী নাবিল পরিবহন এর একটি যাত্রীবাহী বাসে দু’জন যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা বহন করছে – এমন গোপন তথ্য পায় বগুড়া সদর থানা পুলিশ। ‎সংবাদের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাদের গ্রেফতার করে জব্দ করা মাদকদ্রব্য থানায় নিয়ে যাওয়া হয়। ‎গ্রেফতারকৃতরা হলেন – মোঃ শওকত আলী (৩৮), পিতা: মৃত তপসের আলী এবং তার স্ত্রী মোছাঃ আবেদা বেগম (৩১)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মৈদম মহিদাশ গ্রামে। ‎

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন রুটে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top