২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে  মাদক ব্যবসায়ীর পিটুনীতে বৃদ্ধ নিহত ॥ ঘাতক আটক

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে মাদক ব্যবসায়ীর পিটুনীতে শমসের আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলা পশ্চিম গৌরীপুর গ্রামের সোবান শেখের ছেলে।

রবিবার (০১ মার্চ) ভোর ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলা পশ্চিম গৌরীপুর গ্রামের ইমাম বাড়ীর পাশে এ ঘটনা ঘটে।

শহীদওহাবপুর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম, ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান বলেন, রাজবাড়ী সদর উপজেলা পশ্চিম গৌরীপুর গ্রামের মজিদ শেখের ছেলে বরকত শেখ একজন মাদকসেবী ও ব্যবসায়ী। তার স্ত্রী আঁখিও মাদক ব্যবসার সাথে জড়িত। রবিবার ভোরে শমসের আলী শেখ মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ী ফেরার পথে বাড়ীর প্রবেশ পথের বাঁশ ঝাড়ের নিকট পৌঁছালে বরকত শেখ গালিগালাজ করছিল। কাকে গালিগালাজ করছে জানতে চাইলে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে শমসের আলী শেখকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শমসের আলীর পুত্রবধু হাসনা বেগম বলেন, ফজরের আযানের পর আমার বাড়ীর ঘরের দরজায় এসে বরকত শেখ লাঠি দেওয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। আমি দরজা না খোলায় লাথি দিয়ে দরজা ভেঙ্গে ফেলে। এসময় তার স্ত্রী আখি বেগমও সাথে ছিল। অকথ্য ভাষায় গালিগালাজ করার বিষয়টি নামাজ পড়ে বাড়ী ফেরার পথে আমার শশুর শমসের আলী শেখ শুনে জানতে চায় কেন গালিগালাজ করছে। পরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে লোকজন শোর চিৎকারে এগিয়ে এসে বরকত শেখকে আটক করলেও তার স্ত্রী আখি পালিয়ে যায়।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হারুন অর রশীদ বলেন, বরিবার ভোরে হঠাৎ করে মাদক কারবারি বরকত শেখ একটি বাঁশ নিয়ে প্রতিবেশি শমসের শেখের বাড়িতে গিয়ে তাকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। এতে সে গুরুতর আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত বরকতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের সাথে জরিত ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে একজন মাদকসেবী। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top