২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী  প্রতিনিধি:

রাজবাড়ীতে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ মার্চ) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ২১০ ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। রাজবাড়ী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে জেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সভার সভাপতি জেলা প্রশাসক সুলতানা আক্তার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সময়মতো উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের নির্দেশ দেন। এবং জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top