মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় দ্রুত গতির একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রবাসী মোঃ জিলাল হোসেনের মৃত্য হয়েছে।
নিহত প্রবাসী মোঃ জিলাল হোসেন রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার বাসিন্দা দানেজ উদ্দিনের ছেলে।
সোমবার (০২ মার্চ) সকালে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, সোমবার সকালে ওই প্রবাসী ভবানীপুরের বাসা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের যাচ্ছিলেন। এ সময় তিনি রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর ফুড প্রোডাক্টসের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রবাসী জিলাল হোসেন মারা যান।
এ সময় ট্রাকটি ফেলে রেখে পালিয়েছে ট্রাকের চালক ও তার সহযোগি। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।