১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশু আটক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে আটক শিশুদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে অংশ নেয় নীলফামারী ব্যাটালিয়ন ভুক্ত ৫৬ বিজিবি।

আটক শিশুরা হলো— নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাশতলা এলাকার আবুল কালামের ছেলে সাব্বির (১০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৮২/৪ এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিশুদের সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিশুরা জানায়, তারা কাজের সন্ধানে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, আটক তিন শিশু ভিন্ন জেলার বাসিন্দা এবং তারা পরস্পরকে বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top