৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে “স্টাডি কর্নার ফর জব প্রিপারেশন” উদ্বোধন

মো: ফাহিম,পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে “স্টাডি কর্নার ফর জব প্রিপারেশন” এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২ টায় এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কেন্দ্রীয় লাইব্রেরীতে এর উদ্বোধন করেন ভেটেরিনারি টিসিং হসপিটালের চিফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. মো: সেলিম আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী লাইব্রেরীয়ান লেকচারার আইবিন জাহান সহ সাধারণ শিক্ষার্থীরা।

একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতের জন্য নিজেদের এগিয়ে নিতে এমন পদক্ষেপের কথা অনেকদিন থেকেই ভাবছিল শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় নিজস্ব চেষ্টায় ও নিজেদের অর্থায়নে ২৬ টি বই দিয়ে প্রাথমিকভাবে এর সূচনা করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: শামিম রহমান বলেন,”মূল ক্যাম্পাস থেকে দূরে থাকায় আমরা প্রয়োজনীয় সুবিধা পাই না। এখানে একাডেমিক বই ছাড়া তেমন কিছু নেই। ভবিষ্যতে বিসিএস ও সরকারি চাকরির প্রতিযোগিতায় টিকে থাকতে আমরা স্টাডি কর্ণারের উদ্যোগ নিয়েছি। আশা করি এটি ভবিষ্যতে বড় সাফল্য বয়ে আনবে।”

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহকারী লাইব্রেরীয়ান লেকচারার আইবিন জাহান বলেন,” অনেক সময় শিক্ষার্থীরা হলে পড়ালেখার জন্য মনোরম পরিবেশ পায় না। তাই এমন উদ্যোগ তাদের ভবিষ্যতে চাকরির প্রস্তুতিতে এগিয়ে রাখবে। পাশাপাশি কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নতুন বই দেওয়া সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করা হবে।”

শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর তাগিদ জানিয়ে অধ্যাপক ড. মো: সেলিম আহম্মেদ বলেন,” একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতির জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীদের উচিৎ তাদের উপস্থিতি বৃদ্ধি করে নিজেদের আগামীর জন্য প্রস্তুত করা।” এসময় তিনি ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ ও লাইব্রেরী এর সময় বৃদ্ধির তাগিদ জানান।

শিক্ষার্থীদের চাওয়া ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এর রক্ষণাবেক্ষণ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে কার্যত ভূমিকা পালন করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top