১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার এসআই মোঃ রাজিব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ১নং বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজার হতে চকরামপুর দক্ষিণপাড়াগামী কাঁচা রাস্তার উপর থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, চকরামপুরের লাল মিয়ার ছেলে বায়োজিত (২৩) ও হাফিজার রহমানের ছেলে সুজন (২৫)। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে আটককৃত ওই দুই যুবকের নিকট থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ তাদের থানা হেফাজতে নেওয়া হয়। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট মূলে পাঁচজন আসামীকে গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মাদক মামলায় দুইজনকে গ্রেফতার করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top